Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিত্যপণ্যের দাম কমাতে কৃষক বাজার বসানো হবে:ইউএনও

admin • 12 Oct 2023, 04:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিত্যপণ্যের দাম কমাতে কৃষক বাজার বসানো হবে:ইউএনও

কুষ্টিয়ার কুমারখালীতে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে ব্যবসায়ী, ক্রেতা, সুশীল সমাজ, বীরমুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের সাথে প্রশাসনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় ইউএনও বিতান কুমারখালী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এরশাদ আলী, বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, সাংবাদিক কে এম আর শাহীন ও মিজানুর রহমান নয়নসহ প্রমূখ।

সভায় ইউএনও বিতান কুমার মন্ডল বলেছেন, অসাধু ব্যবসায়ী ও মধ্যভোগীরা ইচ্ছামত বাজার নিয়ন্ত্রণের পায়তারা করে। নানান অজুহাতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে। তাঁদের প্রতিহিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক বাজার বসানো হবে। যেখান থেকে ভোক্তারা সরাসরি ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।