Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

নারীরা ঘরে সময় দিলে,সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
নারীরা ঘরে সময় দিলে,সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
নারীদের ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার বিষয়টি বিবেচনা না করে বলা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মফিকুর রহমান। সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এমন কথা বলেন।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের ৫ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে সেসব কোম্পানিকে তিন ঘণ্টার ভর্তুকি দিবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে, সরকার সেসব নারীকে সম্মানিত করবে।
এ সময় সমাজের আবর্জনা পরিষ্কারে সবাইকে পাশে চান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে আমাদের যুদ্ধ।
এ যুদ্ধে যুবকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি,তার সারথী হবেন আপনারা। সব শিশুর অধিকার রক্ষায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ভেদাভেদ হবে না। কোন শিশু কোন পরিবারে জন্ম নিলো, তার বিভেদ করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেয়া হবে রাষ্ট্রের দায়িত্ব।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে সমস্যার জন্য পয়সা খরচ করে আমার কছে আসতে হবে না। আমরা যাবো আপনাদের কাছে। অগ্রাধিকার অনুসারে সমস্যাগুলোর সমাধান করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।