Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নারিকেল গাছের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

admin • 15 Apr 2024, 01:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নারিকেল গাছের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সাহিদ শেখ (৩৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহিদ মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের মৃত খবির শেখের ছেলে।

সোমবার (১৫ এপ্রিল) ভোর রাতে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের মিঠাপুকুর নামক স্থান থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম মরহেদ উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের মিঠাপুকুর নামক স্থানের একটি নারিকেল গাছ তলায় সাহিদ শেখকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর ১০০শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহের শরীরে বুকে, পিঠে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।। মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পযর্ন্ত মামলা দায়ের না হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।