Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

admin • 04 Apr 2024, 10:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. মাজহারুল হক বাবলু (৪০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল হক বাবলু একটি এনজিওতে মাঠ পর্যায়ের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের জেলার করিমগঞ্জ থানার পূর্ব নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে।

নিহতের সহকর্মী ওহিদুল জানান, বৃহস্পতিবার দুপুরে তারা দুজন বাড়িতে ফিরছিলেন। এ সময় ভুইঘরের কড়ইতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় মৌমিতা পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাজহারুল। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।