Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

নাফ নদীর মোহনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, নিহত ১

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নাফ নদীর মোহনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়।

 

শনিবার (৪ জানুয়ারি) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন।

 

নিহত মোসলেহ উদ্দিন (৫০) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা।

 

জালাল উদ্দিন বলেন, শনিবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়।

 

এ সময় ট্রলারে থাকা ১৬ জন আটক এবং ট্রলারটি তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি তিনটি বন্দুক, তিনটি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএন/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।