Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নানা আয়োজনে কুমারখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

admin • 26 Nov 2025, 02:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নানা আয়োজনে কুমারখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায়  উপজেলার জে এন  মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

মোঃ মাসুদ রানা’র  সঞ্চালনায় প্রাণী সম্পদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেএন মাধ্যমিক  বিদ্যালয় মাঠে মিলিত হয়ে কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক ও খামারীবৃন্দ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া, খরগোস, বিড়াল, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

 

প্রধান অতিথি এস এম মিকাইল ইসলাম তার বক্তব্যে বলেন, "দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।" উদ্বোধনী আলোচনা শেষে তিনি অতিথিদের নিয়ে মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সাথে তাদের পালিত পশুপাখির জাত ও যত্ন সম্পর্কে খোঁজখবর নেন।

 

সভাপতি তার বক্তব্যে বলেন, "এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে পুষ্টির চাহিদা পূরণে সচেতন করা।" অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।