Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

নাতির মৃত্যুর খবরে মারা গেলেন নানি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নাতির মৃত্যুর খবরে মারা গেলেন নানি

বগুড়ার ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম হালিম (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবর শুনে মাটিকোড়া গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন নানি আয়শা আক্তার (১০১)।

 

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল বাজারে যুবদলের কর্মী সভায় বক্তব্যকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এস.এম হালিম। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী থানা পাড়া মৃত আজিজুর রহমান ফটিকের ছেলে।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মাটিকোড়া উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল নেতা ও তার নানির জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

 

তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোজাম্মেলক হক, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।