Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ,ভোগান্তি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ,ভোগান্তি

মোটর শ্রমিকদের দ্বন্দ্বে নাটোর-রাজশাহী মহাসড়কে রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ রয়েছে। এ রুটে চলা অন্য জেলার মালিকদের বাস চলাচল করলেও সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাস বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে এ রুটের যাত্রীদের।

 

বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে নাটোর জেলার মালিকানাধীন রাজকীয় নামের একটি বাসের ধাক্কায় রাজশাহীর জেলার মালিকানাধীন দ্বীপ পরিবহনের একটি বাসের রং চটে যায়। এ ঘটনায় রাজকীয় পরিবহনকে সেদিন ৪০০ টাকা জরিমানা করা হলে সেই টাকা পরিশোধে বিলম্ব করেন তারা। এ ঘটনায় তিনদিন আগে রাজশাহীতে রাজকীয় পরিবহনের স্টাফদের মারধর করে দ্বীপ পরিবহনের স্টাফরা। এরই জেরে গতকাল রাতে নাটোরে দ্বীপ পরিবহনের স্টাফদের মারধর করে রাজকীয় পরিবহনের স্টাফরা।

 

এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় এই রুটে রোববার সকাল থেকে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা।

 

নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, সকাল থেকে নাটোরের গাড়িগুলোকে আটকে রেখেছে রাজশাহীর শ্রমিক ইউনিয়নের লোকজন। এমন খবর জানতে পেরে আমরাও তাদের ৪-৫টা লোকাল বাস নাটোরে আটকে দেই। তবে দূরপাল্লার কোনো বাস চলাচলে আমরা বাধা দেইনি। তারপর নাটোরের পুলিশ-প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলে আমরা বাসগুলো ছেড়ে দেই।

 

সন্ধ্যায় রাজশাহীর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা নাটোর আসবে বলেছে আসলে আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

 

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, রাজশাহীতে একটা বাসের ড্রাইভারকে মারধরের ঘটনায় কিছুটা ঝামেলা তৈরি হয়েছিল। সকাল থেকে কিছু কিছু বাস চলাচল বন্ধ ছিল তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।