Wednesday, 28 October 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নাটোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নাটোরের বাগাতিপাড়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে উপজেলার স্বরুপপুর এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জামনগর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার তসলিম আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি (মাড়িয়া গ্রাম) বেড়াতে এসে নিজ বাড়িতে ফেরার পথে স্বরুপপুর অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জামনগর ইউনিয়নের চেয়ারম্যান নয়েজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রেল কর্তৃপক্ষের কাছে গেটম্যান নিয়োগে জোর দাবি জানিয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ওসি শফিউল আযম খাঁন জানান, রেল পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।