Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে বিল থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

admin • 20 Dec 2024, 11:20 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাটোরে বিল থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গা হালতি বিল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, যুবকের মুখমণ্ডলে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।

 

আজ শুক্রবার সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের বিলটির সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড।’

 

স্থানীয়রা জানায়, বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে ভারী কিছু দিয়ে মুখে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে।’

 

বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।