Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের গণসংযোগ শুরু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের গণসংযোগ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের মনোভাব জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঘোষিত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত সারাদেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা।

জানা গেছে, আজ সোমবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে দেশের প্রত্যেকটি জেলায় এই কর্মসূচি চলমান থাকবে।

 

এদিকে জাতীয় নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য মনিরা শারমিন গণমাধ্যমে বলেন, আজ সোমবার জাতীয় নাগরিক কমিটির কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকার বাইরে গিয়েছেন। ঢাকার বাইরে সব জায়গায় এখনো লিফলেট যায়নি। আগামীকাল মঙ্গলবারের মধ্যেই কুরিয়ারে সব জায়গায় লিফলেট চলে যাবে বলে আশা করা হচ্ছে।

 

মনিরা জানান, গণসংযোগ ছাড়াও ঢাকার বাইরে বেশ কিছু জায়গায় কমিটি গঠনের কাজেও নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা থাকবেন।

 

এর আগে গত শনিবার বাংলামোটরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণসংযোগ কর্মসূচি দেয়ার কথা জানিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওইদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, এই কর্মসূচিতে লিফলেট বিতরণ, সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।