Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নবীনদের পদচারণায় প্রাণচঞ্চল ইবি

admin • 02 Sep 2023, 09:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নবীনদের পদচারণায় প্রাণচঞ্চল ইবি

সেলফি তুলছেন কেউ-কেউ অথবা দলবেঁধে আড্ডায় মেতেছে। হয়তো কেউ ঘুরে দেখছেন ক্যাম্পাস প্রাঙ্গন, উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। সবমিলিয়ে এভাবেই ফাইল বা রজনীগন্ধার স্টিক হাতে দেখা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরবর্তী (২০২২-২৩) শিক্ষাবর্ষের স্ব-স্ব বিভাগ কতৃক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীদের। তাদের পদচারণায় যেন নব-রূপে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে ১৭৫একরের সুবিশাল প্রাঙ্গন জুরে।

 

শনিবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগে পৃথক পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠান ও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব বিভাগের আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে অংশ নিতে সকাল থেকে ছুটে আসে নবীন শিক্ষার্থীরা। বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

 

অনুভূতি প্রকাশ করে নবীন শিক্ষার্থী আইসিটি বিভাগের রাকিব বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই স্বপ্ন বাস্তবে পূরণ হয়েছে। ভালোভাবে পড়াশুনা করে ভালো কিছু করতে চাই।

 

বাংলা বিভাগের নবীন এক শিক্ষার্থী বলেন, প্রথমদিন এসেই ক্লাশ করেছি। শিক্ষকরা আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী তানিয়া বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আজ পূরণ হয়েছে।

 

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নবীন শিক্ষার্থী রবিউল বলেন, বিভাগ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় অনেক খুশি হয়েছি। শিক্ষকদের দেওয়া দিকনির্দেশনা মূলক বক্তব্য চলার পথে পাথেয় হয়ে থাকবে।

 

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, নবীন আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। তাই তাদের প্রতি আমার পরামর্শ থাকবে শুধু একাডেমিকভাবে নয় বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ থাকবে। এছাড়াও শাখা ছাত্রলীগের দরজা তাদের জন্য সবসময় খোলা।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ নবীন শিক্ষার্থীদের ব্যাপারে আমারা সর্বদা সচেতন। পরিচয় পর্বের নামে হল ও মেসে ডেকে র‍্যাগিং এর অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিবো। এছাড়াও আমাদের এন্টি র‍্যাগিং ভিজিলেন্স টিম র‍্যাগিং প্রতিরোধে সারাদিনব্যাপী সচেতনতা মূলক মাইকিং করেছে। এককথায় র‍্যাগিংয়ের বিরুদ্ধে নো টলারেন্স।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষক হিসেবে আমি সবসময় চাই একজন শিক্ষার্থী মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের তারা শুধু পরিশ্রম করে লেখাপড়া করবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশ বাসীর কাছে পরিচিত করে তুলবে।

 

কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, অবশ্যই সেন্ট্রালী তাদের বরণ করে নেয়া হবে। খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত জানাবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।