Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

ধানের শীষ আপনাদের পাশে আছে, নৌকার সমর্থকদের ফখরুল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
ধানের শীষ আপনাদের পাশে আছে, নৌকার সমর্থকদের ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।’

 

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন, ‘ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’

 

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আট দল। একইসঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা।’ তিনি বলেন, ‘আগে ভোটে জেতেন তারপর পিআর বাস্তবায়ন কইরেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।’

 

এর আগে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘সুপরিকল্পিতভাবে যারা ১৯৭১ সালে পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে মা-বোনদের নির্যাতন করেছিলেন, তারা দেশটাকে গিলে খাবার চেষ্টা করছেন। এদেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না।’

 

আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বলে জানান মতবিনিময় সভায় মির্জা ফখরুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।