Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতপুরে দেড় মাসের নবজাতক নিখোঁজ

admin • 08 Feb 2025, 02:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দৌলতপুরে দেড় মাসের নবজাতক নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় বিজয় নামের দেড় মাসের এক নবজাতক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতকের বাবা বাবুল হোসেন মন্ডল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বিজয় নামের ওই দেড় মাসের নবজাতক শিশুকে তার মা ঘরে রেখে বাড়ির বাহিরে যান। এরপর থেকে ওই নবজাতক শিশু নিখোঁজ হয়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতক শিশুটির বাবা।

 

নিখোঁজ নবজাতকের বাবা বাবুল হোসেন মন্ডল বলেন, নিখোঁজের একদিন পার হলেও এখনও তার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ চুরি করে নিয়ে গেছে, তাও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, থানায় অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই নবজাতককে উদ্ধারে পুলিশ মাঠ পযার্য়ে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।