Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
জাতীয়

‘দেশে আউটসোর্সিংয়ের কাজ করছে ৭০ হাজার তরুণ-তরুণী'

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
‘দেশে আউটসোর্সিংয়ের কাজ করছে ৭০ হাজার তরুণ-তরুণী'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৭০ হাজার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে। বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না।

 

বুধবার (২৪ মে) দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আমাদের কর্মক্ষম তরুণ-তরুণীর ক্ষমতা বেশি। আমরা যদি তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারি। তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে। এ ছাড়া দেশে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে বাড়িতে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। দেশের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা পালন করবে।

 

পলক বলেন, সিংড়ার ৮৫ হাজার ছেলে-মেয়েকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের এখানে শেখ কামাল আইটি পার্ক, টেকনিক্যাল টেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ২০ হাজার ছেলে-মেয়ে ট্রেনিং নেবে।

 

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডার ও মেন্টর ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নাজনীন নাহার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।