Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সকালে ১১ টায় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম লিটু, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরিবারের সভাপতি কল্যাণ রায় এবং সাধারণ সম্পাদক সফিউল হক সোহেল।

এছাড়াও দেবীগঞ্জ উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।