Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজের কৃষক সমাবেশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজের কৃষক সমাবেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্ভাবিত জৈব বালাইনাশক পণ্য ‘বায়োলিড’ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এম.পি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় কৃষক মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে. এম. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল, ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরএসএম শাহিন আক্তার, প্রতিষ্ঠানটির স্থানীয় পরিবেশক মোনিরুল ইসলাম প্রমুখ। ফেরোমন ইন্ড্রাট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ শাহ আলমের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক এবং অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে কে. এম. মনোয়ার হোসেন বলেন, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ডলোচুন অম্লতা দূর করলেও তা একা যথেষ্ট নয়। এখন সময় এসেছে জমির উপকারী অণুজীব রক্ষায় জৈব প্রযুক্তি ব্যবহারের। বায়োলিড এমন একটি জৈব বালাইনাশক, যা মাটির জীববৈচিত্র্য রক্ষা করে এবং ফসলকে রোগমুক্ত রাখে। রাসায়নিকের পরিবর্তে বায়োলিড ব্যবহার করলে বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত ও অধিক ফলনশীল ধান উৎপাদন সম্ভব ।

 

তিনি আরও বলেন, বায়োলিড শুধু মাটির উর্বরতা বাড়ায় না, এটি জমি শোধন করে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচও কমায়। বীজ শোধনের ক্ষেত্রেও এই পণ্যটি অত্যন্ত কার্যকর। কৃষকরা এটি নিয়মিত ব্যবহার করলে ফসলের গুণগত মান উন্নত হবে এবং রোগবালাই অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে।

 

কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে তিনজন কৃষককে স্প্রে মেশিন, তিনজনকে মোবাইল ফোন এবং আরও তিনজনকে সিরামিক মগ উপহার হিসেবে প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।