Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

দেবীগঞ্জে প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা অক্টোবর) সকাল ১১টা'য় উপজেলার লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। আরডিআরএস লক্ষীর হাট শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী যাদব চন্দ্র রায়ের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম।

একসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীডুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, আরডিআরএস-এর এলাকা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সাংবাদিক হরিশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও সমৃদ্ধি কর্মসূচীর প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তাপ্রাপ্ত ৪৫ জন প্রবীণ নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  এদিন তালিকাভুক্ত ৪৫ জন প্রবীণ নারী ও পুরুষকে ৫০০ টাকা করে সেপ্টেম্বর মাসের বয়ষ্ক ভাতা'র অর্থ দেওয়া হয়।

উল্লেখ্য, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং সমৃদ্ধি কর্মসূচী বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ। এ কর্মসূচীর প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৭ সাল থেকে উপজেলার দেবীডুবা ইউনিয়নে প্রবীণ মানুষদের প্রয়োজনীয় নানাবিধ সহায়তা যেমন চিকিৎসা, হুইল চেয়ার, ছাতা, লাঠি, বয়ষ্ক ভাতা প্রভৃতি সহায়তা দিয়ে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।