Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় যুবলীগ নেতা গ্ৰেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় যুবলীগ নেতা গ্ৰেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় যুবলীগ সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২ ডিসেম্বর) বিকাল তিনটায় দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পারঘাটা এলাকায় অবস্থিত রাজু আহমেদ মিঠুর নিজ বাড়ি থেকে তাকে গ্ৰেপ্তার করে পুলিশ।

 

রাজু আহমেদ মিঠু দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা এলাকার জলীল হাওলাদারের ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন,” নির্বাচনী সহিংসতার মামলায় রাজু আহমেদ মিঠুকে গ্ৰেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

উল্লেখ্য, গত ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেড়ি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন।

 

এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এঘটনায় ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

মুস্তাকিম/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।