Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

admin • 21 Mar 2024, 10:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোঃ সোহেল রানার নেতৃত্বে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।

 

অভিযানে মৌমারি বাজারে অবস্থিত সমিলে জুয়া খেলার সয়ম নগদ ৭৪০ টাকা, এক বান্ডিল তাস এবং একটি সহ তিন জুয়াড়িকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, দন্ডপাল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও মৌমারি হাকিমপুর এলাকার মৃত সানু শেখের ছেলে মোহাম্মদ নুরুল(৬০), একই এলাকার মৃত আলসিয়া রাম বর্মনের ছেলে শ্রী সুদূর চন্দ্র রায়( ৬৫), মৌমারি প্রধানাবাদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল হাই(৫৮)।

 

জুয়াড়ি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,"আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।