Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

থানচিতে চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের গুলি

admin • 24 Apr 2024, 07:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
থানচিতে চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের গুলি

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত সড়কের কাজে নিয়েজিত একটি ট্রাকে সন্ত্রাসীদের কর্তৃক গুলির ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের বডি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চারটি ট্রাক থানচি সীমান্ত সড়কের ৪৫ কিলোমিটার এলাকায় নির্মাণ কাজের জন্য ইট রেখে দুর্গম পথ অতিক্রম করে থানচি বাজারে আসার পথে সীমান্ত সড়কের ৮ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ট্রাকে লক্ষ্য করে ৬-৭রাউন্ড গুলি বর্ষণ করে।

সূত্রে আরও জানা যায়, গুলিতে ১টি ট্রাকের বডির বিভিন্ন অংশে ফেটে গেলে ট্রাকের চালকেরা দ্রুত গাড়ি চালিয়ে থানচি বাজারে চলে আসে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ট্রাকে গুলি লাগার সংবাদ পেয়েছি, তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তরিত জানতে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।