Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

তিস্তায় জেলের জালে উঠল ৪ মণ ওজনের ডলফিন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
তিস্তায় জেলের জালে উঠল ৪ মণ ওজনের ডলফিন

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে চার মণ ওজনের একটি ডলফিন ধরা পড়েছে। ডলফিন দেখতে উৎসুক মানুষ তিস্তা চরে ভিড় করেন।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোটমারি ইউনিয়নের শৈইলমারী তিস্তার চরে জেলের জালে আটক হয় ডলফিন।

খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈইলমারীর চরে জেলে শাহজাহান মিয়ার জালে ধরা পড়েছে ৪ মণ ওজনের একটি ডলফিন।

এরপর কয়েকজন জেলে মিলে ডলফিনকে উঁচু স্থানে ওঠার কিছুক্ষণ পর সেটি মারা যায়। স্থানীয় রিফাত হোসেন বলেন, সকাল থেকে তিস্তার পানি কমে যাওয়ার সাথে সাথে তিস্তা নদীতে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। সেই সাথে জেলের জালে ডলফিনও ধরা পড়েছে।

শৈলমারী চরের জেলে শাহজাহান মিয়া বলেন, জালে আটকের পর প্রথমে বড় মাছ মনে করেছি পরের ডাঙ্গায় ওঠার পর দেখি একটি ডলফিন। কিছুক্ষণ পরেই ডলফিনটি মারা যায়।

এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন, তিস্তা নদীতে ডলফিন আটকের বিষয়টি স্থানীয় একজনের কাছে শুনেছি।

এর আগে তিস্তা নদীতে জেলের জালে ৭২ কেজি ওজনের বাঘাইড় মাছ আটক হয়। পরে জেলেরা ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।