Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

admin • 19 Nov 2025, 10:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প,রক্তদান কর্মসূচি, হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ এবং শ্রমজীবী মানুষের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের সাতমাথার শহীদ খোকন পার্কে ‘আমরা বিএনপি পরিবারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংগঠনের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও চিকিৎসক ডাঃ এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘিরে বগুড়ায় আয়োজিত এ দিনব্যাপী কর্মসূচি স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সেবামূলক উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়ায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।