Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

তারাকান্দায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

admin • 16 Nov 2023, 04:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তারাকান্দায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-তারাকান্দার আঞ্চলিক সড়কের তারাকান্দার দক্ষিণ বাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার বওলা ইউনিয়নের আশরাফ আলীর ছেলে মোটরসাইকেলচালক মুরাদ (৪০) ও একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ তৈয়ব আলী (৬০)।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মোটরসাইকেলে করে মুরাদ ও তৈয়ব আলী ময়মনসিংহ থেকে আসছিলেন।

 

এ সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুরাদ ও তৈয়ব আলী মারা যান।

 

তিনি জানান, মরদেহ দুটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

 

নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।