Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৫ নবজাতকের ৪ জনের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৫ নবজাতকের ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেয়া নরসিংদীর বাসিন্দা মনসুরা আক্তারের (২১) চারজনেরই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেঁচে থাকা এক কন্যা সন্তানের অবস্থাও আশঙ্কাজনক।

রোববার (১৫ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করে নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা বলেন, নরমালে একে একে পাঁচ শিশু জন্ম হয়। এরপর চারজনকে নবজাতক বিভাগের এনআইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন ছিল তারা। ওই দিন রাতেই একজনের মৃত্যু হয়। এরপর শুক্রবার দুই জনের মৃত্যু হয়। বর্তমানে একজন বেঁচে আছে, তার অবস্থাও ভালো নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, শিশুগুলো অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছিল। মাত্র ২৬ সপ্তাহ বয়সে। তাদের ওজন খুবই কম ছিল। বর্তমানে যে মেয়ে শিশুটি চিকিৎসাধীন রয়েছে, তার ওজন ৯০০ গ্রাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নরমালে পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। ওই দিন তিনি সকাল ৮টায় প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।