Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, কমবে তাপমাত্রা

admin • 17 May 2023, 08:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, কমবে তাপমাত্রা

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সবচেয়ে বেশি ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে। বুধবার (১৭ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

 

আজ দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস।

 

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ে শুধু ঈশ্বরদীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।