Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
জাতীয়

ঢাকায় ওআইসি মহাস‌চিব, যাবেন রো‌হিঙ্গা ক্যাম্পে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ঢাকায় ওআইসি মহাস‌চিব, যাবেন রো‌হিঙ্গা ক্যাম্পে

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি)মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন। শ‌নিবার (২৭ মে) ঢাকায় পৌঁছান তিনি।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হিসেইন ব্রাহিম তাহাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক ওয়াহিদা আহমেদ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

 

রোববার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন তিনি। এ দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ওআইসি মহাস‌চিব কক্সবাজারে রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পও প‌রিদর্শন করবেন।

 

হিসেইন তাহা আগামী ৩০ মে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।