Saturday, 7 November 2026
শিরোনাম
জেলার খবর

ডিজিএফআই'র ভুয়া পরিচালকসহ আটক ২

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ডিজিএফআই'র ভুয়া পরিচালকসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিজিএফআই'র পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজারকে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের নাচোল উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব থেকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- ভুয়া ডিজিএফআই পরিচালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার এনামুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) ও তার সহযোগী নাচোল উপজেলার উত্তর মল্লিকপুর গ্রামের খলিল উদ্দিন মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫২)।

নাচোল থানার ওসি তারেকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নাচোল বাজার শাখায় যান এবং নিজেকে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেনকে ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এ সময় ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে তিনি নাচোল থানায় খবর দেন। পরে পুলিশ ব্যাংকে উপস্থিত হয়ে সিরাজুল ইসলামকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া বলে স্বীকার করে। পরে সেখান থেকে তার সহযোগী রফিকুল আসলামকেও আটক করা হয়।

এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।