Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

admin • 12 Aug 2022, 04:19 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে ইয়ামিন আহমেদ (২৬) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। ইয়ামিন আহমেদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।   তার বাবার নাম নুরুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।   ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি রেললাইন দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন ইয়ামিন আহমেদ।
এ সময় ট্রেন আসতে দেখে তিনি পাশের আরেক লাইনে যান। কিন্তু ওই সময় সেই লাইন দিয়ে আরেকটি ট্রেন এসে পড়ে। এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি। কামরুল হাসান আরও বলেন, ইয়ামিন আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।