Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

ট্রেনের বগির নিচে বিপজ্জনকভাবে ২৯০ কিলোমিটার পথ পাড়ি যুবকের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ট্রেনের বগির নিচে বিপজ্জনকভাবে ২৯০ কিলোমিটার পথ পাড়ি যুবকের

ট্রেনের বগির নিচে বিপজ্জনকভাবে লুকিয়ে ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক যুবক। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইতারসি থেকে ছাড়া জবালপুর-দানাপুর এক্সপ্রেসে এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি ঘটে। স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

ট্রেনটি জবালপুর স্টেশনের কাছে পৌঁছালে রেলওয়ের কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে বগির নিজের অংশ পরীক্ষা করার সময় দুই চাকার মাঝে এক ব্যক্তিকে গোপনে শুয়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তারা বিষয়টি লোকো মাস্টারকে (ট্রেনের চালক) জানালে ট্রেন থামানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তার কাছে টিকিট কেনার মতো নগদ অর্থ ছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে, বিপজ্জনক এই উপায়ে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তিনি। রেলওয়ে রক্ষণাবেক্ষণ বাহিনীর (আরপিএফ) পরিদর্শক বলেন, ‘ওই ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলে মনে হয়নি। তার আচরণ দেখে মনে হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং বিপর্যস্ত।’

 

তিনি জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ক্যারেজ ও ওয়াগন বিভাগের কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে সয়লাব হওয়ার পর আরপিএফ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

-হিন্দুস্তান টাইমস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।