Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ময়মনসিংহ-নেত্রকোনা রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।   মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্র জানায গেছে, ময়মনসিংহ থেকে জারিয়াগামী ট্রেনটি গৌরীপুর পৌঁছানোর আগমুহূর্তে ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রেনটি দ্রুত থামিয়ে সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।   ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন লেগেছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি থেমে আছে। বিকল ইঞ্জিনটি পরিবর্তনের কাজ চলছে। কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।