Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

admin • 05 Dec 2024, 07:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈকত মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত সৈকত মণ্ডল (১৭) সদর উপজেলার চৌহদ্দি গ্রামের সত্তারঞ্জন মণ্ডলের ছেলে। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

   

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে সৈকত নামে এক কিশোর রাস্তা পারাপারের সময় বরিশালগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।