Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। এ রায়কে কেন্দ্র করে ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা।

 

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় ঘোষণার জন্য বসেছেন আদালত। এরই মধ্যে শহীদদের স্বজনরা অবস্থান নিয়েছেন। কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার। রায়ে তাদের প্রত্যাশাই অগ্রাধিকার পাবে বলে দাবি করছেন তারা।

এ দিন সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি ) ও বার্তা সংস্থা রয়টার্স।

এ ছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

 

এদিকে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস পাওয়ার আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।