Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১৮ কিশোর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১৮ কিশোর

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সাইকেল, ইলেকট্রিক চুলা ও ডিনারসেটসহ নানা পুরস্কার পেয়েছে ১৮ কিশোর-তরুণ।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যের বাগ এলাকায় অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এমন আয়োজনে উচ্ছ্বসিত কিশোররা আর প্রশংসা করেছে স্থানীয়রা।

 

আয়োজক ও স্থানীয়রা জানান, স্থানীয় দারুল উলুম বি-বাগ কওমি মাদ্রাসা ও স্থানীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম শ্রেনী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া তরুণ-কিশোরদের ফজরের জামায়াতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেয়া হয়। এর মূল লক্ষ্য ছিলো এলাকায় মাদক সন্ত্রাস ও দুর্নীতি অপসারণের পাশাপাশি কিশোর থেকে তরুণদের নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা।

 

প্রায় দেড় মাস আগে দেয়া এ ঘোষণায় অনেক কিশোর-তরুণরা মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ১৮ জন টানা ৪০ দিন ফজরের নামাজ জামায়াতে পড়তে সক্ষম হয়। আজ তাদের নিয়ে একটি কুইজ আয়োজন করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বেশি মার্ক পাওয়া চারজনকে সাইকেল, পর্যায়ক্রমে ছয়জনকে ইলেকট্রিক চুলা ও বাকি আটজনকে ডিনারসেট উপহার দেয়া হয়।

 

এদিকে নামাজে অংশ নেয়া শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা জানায়, শুধুমাত্র সাইকেল কিংবা অন্য পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনই নামাজ আদায়ের মূল্য লক্ষ্য ছিলো। তবে পুরস্কারের পেয়ে সবাই আনন্দিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।