Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

admin • 24 Apr 2024, 07:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বৃষ্টির আশায় বিশেষ নামাজ বা ইসতিসকার (পানির জন্য প্রার্থনা) নামাজ আদায় করেন মুসল্লিরা।

 

বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কোর্ট চত্বরের হেলিপ্যাডের সামনে এ নামাজ আদায় করেন তারা।

 

মুসল্লিরা জানায়, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দেশের অনেক মানুষের ফসলি জমি নষ্ট হচ্ছে। তীব্র এ গরমে হিট স্ট্রোকে অনেকের মৃত্যু হয়েছে। যার কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা হয়েছে। এসময় শহরের ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।