Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত ১০

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত ১০

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার হরিশপুর গ্রামের লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- হরিশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আলামিন হোসেন (৩২), আশান মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৪৩), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফাঙ্গীর বিশ্বাস (৪৬) ও পার্বতীপুর গ্রামের নুপুর মন্ডলের ছেলে বাপ্পী হোসেনসহ ১০ জন ।

 

পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত মসিউর রহমানের অনুসারীদের কর্মী সভা চলছিল। একই সময়ে পাশের জটারখালি বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সমর্থকদের সভা হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

 

পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।

 

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, খবর পেয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়। সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।