Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

admin • 30 Mar 2026, 12:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারী সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং তেল পাচারের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।