Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ চলছে। এতে অংশ নিয়েছেন দলগুলোর নেতাকর্মীরা। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) বেলা দুইটার কিছু পরে সমাবেশ শুরু হয়। রাস্তায় সমাবেশের কারণে পল্টন ও আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

 

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলামপন্থিদের উত্থান দেখে একটি দলের গাত্রদাহ শুরু হয়েছে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট চায় না, তারা ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। এর পরিণতি ভালো হবে না।’

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেয়া হবে না। আমরা রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েই বাংলাদেশকে রক্ষা করা হবে।’ মুখোমুখি দাঁড়ালে বিএনপিকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

 

তিনি বলেন, ‘সরকার ৮ দলীয় শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হলে, যে ভাষা প্রয়োগ করলে সরকার বুঝবে, সে ভাষাই প্রয়োগ করা হবে।’

 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জুলাই বিল্পবকে মানবে না, তাদের জন্য ২৬-এর নির্বাচন নয়। আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।