Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এক্সক্লসিভ

জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জুলাই অভ্যুত্থানের মামলায় পুলিশ কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তারের নির্দেশ

কারাবন্দী থাকা পুলিশ কর্মকর্তা এসএম তানভীর আহমেদকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ মে) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম এই নির্দেশ দেন।

তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বরিশালের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাসিম হোসেন।

এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেন এসএম তানভীর আহমেদ। মামলা হওয়ার দেড় বছর পর আবেদনে তার বিরুদ্ধে শ্যোন-অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) মঞ্জুর করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান জানান, কোতোয়ালি থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন এসআই নাসিম হোসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৪ জুন আসামিকে সশরীরে উপস্থিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তানভীর আহমেদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার ছিলেন। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, বরিশালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শ্যোন-অ্যারেস্টের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আগামী ৪ জুন ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে বরিশাল আদালতে উপস্থিত করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।