Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

জুয়ার আসর থেকে কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৮

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জুয়ার আসর থেকে কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদক হাকিম উদ্দিন সহ ৮ জুয়ারিকে গ্ৰেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাইক্রোবাস স্টান্ড অফিসে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

 

অভিযানে জুয়া খেলার আসর থেকে পৌর কৃষক লীগের দপ্তর সম্পাদক সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪ সেট প্লেয়িং কার্ড ও ৭ হাজার ৮৪১ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জ পৌর শহরের কামাতপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল লতিফ(৪২), পাটোয়ারী পাড়া এলাকার মোতালেবের ছেলে মামুনুল ইসলাম(৩১), সাহাপাড়া এলাকার পুলকেশ শর্মার ছেলে মিঠুন শর্মা(৩৭), নতুনবন্দর এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বাধীন ইসলাম(২৭), মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মামুন পারভেজ(৩২), উত্তরপাড়া এলাকার নূর ইসলামের ছেলে হাকিম উদ্দিন(৩৫), থানাপাড়া এলাকার একরামুল হকের ছেলে চয়ন ইসলাম (৩৮) ও দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকার মুক্তার আলীর ছেলে শহিদুল ইসলাম(৪১)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, "গতকাল রাতে জুয়ার আসর থেকে গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।"

উল্লেখ্য, গত ২৫ জুলাই দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় মোঃ হাকিম উদ্দিনকে। এছাড়া তিনি দীর্ঘ দিন থেকে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে আবাসিক হোটেলে জিম্মি করে রেখে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছিল তার বিরুদ্ধে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।