Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
জেলার খবর

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা কয়েকশ পর্যটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা কয়েকশ পর্যটক

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারসহ চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে।

 

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। এতে করে সেন্টমার্টিনে কয়েকশো পর্যটক আটকা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও কি পরিমাণ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা সেটি জানে না টেকনাফ উপজেলা প্রশাসন।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিনে পর্যটক যারা আটকা পড়েছেন, তারা ভালো এবং নিরাপদে আছে। তবে কি পরিমাণ পর্যটক আটকা পড়েছে সেটি আমার জানা নেই।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কি পরিমাণ পর্যটক আটকা পড়েছে তার সঠিক কোনো তথ্য জানা নেই। তবে পর্যটকরা নিরাপদে রয়েছে।

 

স্কুয়াবের সাবেক সাধারণ সম্পাদক, টুয়াক সদস্য জাহাজ মালিক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, কি পরিমাণ পর্যটক আটকা পড়েছেন তার সঠিক কোনো তথ্য নেই। তবে ২৫০ থেকে ৩০০ পর্যটক আটকা থাকতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।