Friday, 4 September 2026
শিরোনাম
Uncategorized

জামালপুর-৩ আসন: মনোনয়নপত্র জমা দিয়েছেন একমাত্র নারী প্রার্থী পূথি

Shakib Nahid • 30 Dec 2025, 09:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুর-৩ আসন: মনোনয়নপত্র জমা দিয়েছেন একমাত্র নারী প্রার্থী পূথি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নারী উদ্যোক্তা ফারজানা ফরিদ পূথি।  জামালপুর-৩ সংসদীয় আসনের মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনী দৌড়ে থাকায় বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি মনোনয়নপত্র পূরণ করে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাতুল আরার হাতে তা জমা দেন।   জামালপুর-৩ আসন থেকে একমাত্র নারী প্রার্থী হিসেবে সরাসরি মাঠে নেমে প্রচার চালাচ্ছেন ফারজানা ফরিদ পূথি। তার এই অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা। অনেকেই মনে করছেন, পুরুষপ্রধান রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি নারী নেতৃত্বের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। ফারজানা ফরিদ পূথি মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার বাসিন্দা। তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে হস্তশিল্প ব্যবসার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। বর্তমানে তিনি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মনোনয়নপত্র দাখিলের পর ফারজানা ফরিদ পূথি বলেন, আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে সাধারণ মানুষের উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দলমত নির্বিশেষে এ এলাকার মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।