Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized জেলার খবর

মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির সভা, সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের আহ্বান

Shakib Nahid • 22 Jul 2026, 11:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেলান্দহে আইনশৃঙ্খলা কমিটির সভা, সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের আহ্বান

জামালপুরের মেলান্দহ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক বিএ, বিএড, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মুঞ্জু, সাংবাদিক দিলরুবা ইয়াসমিন রুমা, মেলান্দহ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ।

এছাড়াও মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আজম খান, সাংবাদিক মুত্তাছিম বিল্লাহ, আমার দেশ প্রতিনিধি জিল্লুর রহমান রতন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।