Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুর আদালতে আবুল কালাম আজাদ, বাইরে ফাঁসির দাবিতে বিক্ষোভ

admin • 04 Dec 2024, 09:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুর আদালতে আবুল কালাম আজাদ, বাইরে ফাঁসির দাবিতে বিক্ষোভ

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতা পরিকল্পনার দুইটি মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। নাশকতার দুইটি মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে আদালতে থাকা অবস্থায় তার ফাঁসির দাবিতে বাইরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

বুধবার (০৪ ডিসেম্বর) বিকালে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামালপুর আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এই আদেশ দেন।

 

আবুল কালাম আজাদ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাবেক মূখ্য সচিব, এসডিজি বিষয়ক সাবেক মূখ্য সমন্বয়ক এবং জামালপুর সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

 

আইনজীবীরা জানান- নাশকতা পরিকল্পনার দুইটি মামলায় আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শোন এরেস্ট দেখায় আদালত। এরপর জামিনের জন্য আবেদন করে আসামী পক্ষের আইনজীবীরা। পরে জামিন শুনানীর জন্য পরবর্তী একটি দিন ধার্য করে আদালত।

 

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আমান উল্লাহ আকাশ বলেন, এই দুই মামলায় উল্লেখ করা তারিখে আসামী আবুল কালাম আজাদ জামালপুরে ছিলেন না। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আনিছুজ্জামান বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সকল তথ্য।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইখলাস বলেন, আওয়ামী লীগের আমলে তারা সাধারণ মানুষের উপর নানা ভাবে অত্যাচার করেছে। সেই সাথে আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। আমরা তার ফাঁসি চাই।

 

২০২২ সালের ১৩ ডিসেম্বর বিএনপির সমাবেশে হামলা ও ৩ আগস্ট ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনাকারী হিসেবে করা দুইটি মামলার আসামী হয়েছেন আবুল কালাম আজাদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।