Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এক্সক্লসিভ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জামালপুর সদরের জয়রামপুর এলাকায় ডাম্প ট্রাক আর পিক-আপের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে জামালপুর-মুক্তাগাছা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ভোর চারটার সময় খবর পেয়ে তারা আহত পিকআপের চালক রিপন (৩৭) কে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  জামালপুর সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহত নারীর পরিচয় জানা যায়নি। নাম পরিচয় জানার জন্য পিবিআইকে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাম্প ট্রাকের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। পিছন থেকে আসা পিক-আপ ডাম্প ট্রাককে ধাক্কা দেওয়ায় পিক-আপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

 

ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।