Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

admin • 21 Nov 2025, 07:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২১ নভেম্বর ) সন্ধায় উপজেলা কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সবুজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ও জামালপুর-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী লিটন মিয়া। 

 

মেলান্দহ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জামিরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিন। পবিত্র কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানটি উদ্বোধন করেন, গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া।

 

সভায় বক্তারা, গণতান্ত্রিক অধিকার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং বর্তমান জাতীয় রাজনীতিতে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক বাস্তবতা ও যুব অধিকারের করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব অধিকারের সাধারন সম্পাদক রামু মিয়া, সাংগঠনিক সম্পাদক মুনায়েম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মণ্ডল, জেলা গন অধিকারের সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মেলান্দহ উপজেলার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ উপজেলার আহ্বায়ক হামিদুর রহমান, মেলান্দহ উপজেলার সদস্য সচিব শাহিন আলম, মাদারগঞ্জ উপজেলার সদস্য সচিব জিল্লু রহমান।

 

এছাড়া জেলা যুব অধিকারের সহ-সভাপতি সুমন মোল্লা, মাসুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আকন্দ, যুব অধিকারের সাধারণ সম্পাদক সংগ্রামী নূর নবী,মাদারগঞ্জ উপজেলার সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সাধারণ সম্পাদক সাগর মিয়া। ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মিনাল, মেলান্দহ উপজেলার সভাপতি ওলি উল্লাহ ওলি, সাধারণ সম্পাদক আরাফাত সানি। ছাত্র অধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি রিফাত রাহি প্রমুখ।

 

  সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ও জামালপুর-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী লিটন মিয়া বলেন, যুব অধিকার পরিষদের প্রতিটি কর্মীই পরিবর্তনের দূত। দেশকে এগিয়ে নিতে হলে সংগঠিত তারুণ্যের বিকল্প নেই। আমি বিশ্বাস করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।