Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

admin • 29 Apr 2024, 12:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের ইসলামপুরে সেচ পাম্প চালাতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু আহমেদ (৩১) নামে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির পাশে সেচ পাম্পে সুইস দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার । নিহত রাজু উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামের ইজ্জত শেখের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, সকালে নিজের সেচ পাম্প চালাতে গিয়েছে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।