Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

জামালপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে মেলান্দহে গণজামায়েত ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৩ নভেম্বর ) বিকেলে মেলান্দহ উপজেলা শহীদ মিনার চত্বরে এই গণজামায়েত হয়। শহীদ মিনারে সমাবেশ শেষে একটি গণমিছিল মেলান্দহ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাররাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা রঞ্জু তালুকদার, আজম খান, রেজাউল করিম রেজা ও ছাত্রদল নেতা জনি প্রমুখ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে একেএম ইহসানুল হক মঞ্জু বলেন, মেলান্দহ–মাদারগঞ্জ আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন যথাযথ হয়নি।

 

যোগ্য প্রার্থী মনোনয়ন না পাওয়ার কারণে বারবার এ আসনে দলীয় বিজয় ব্যাহত হয়েছে। স্থানীয় ভোটারদের প্রত্যাশা ও দলের স্বার্থে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরি।

 

তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য, যোগ্য এবং জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে। মেলান্দহ মাদারগঞ্জবাসীর দাবি দলের কেন্দ্রীয় কমিটির কাছে পৌঁছে গেছে, এখন সিদ্ধান্তের অপেক্ষা। গণমিছিলে অংশগ্রহণকারীরাও একেকজন স্লোগানে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবি জানান।

 

উল্লেখ্য, মেলান্দহ–মাদারগঞ্জ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল। পরে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।