Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

admin • 29 Apr 2025, 06:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর দুদক কার্যালয়ের একটি টিম জামালপুর এলজিইডি কার্যালয়ে প্রবেশ করে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই কার্যালয় থেকে বের হয়।

জামালপুর দুদক সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে একটি দল এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সঙ্গে জাইকার অর্থায়নে পরিচালিত প্রকল্প নিয়ে কথা বলেন। এ সময় খাল পুনঃখনন প্রকল্পের সব তথ্য চেয়েছে দুদক।

দুদকের উপ-পরিচালক জিহাদুল ইসলাম বলেন, জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছেন। কার্যালয় থেকেই ওই প্রকল্পের কাজ তদারকি করা হয়।

জিহাদুল ইসলাম আরও বলেন, প্রকল্পে সুনির্দিষ্টভাবে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২ দশমিক ৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুরে এলাকার খালের ২৪ কিলোমিটার এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকায় খালের তিন দশমিক আট কিলোমিটার পুনঃখনন প্রকল্পের কথা বলা হয়েছে। এই তিনটি প্রকল্পে বাজেট ছিল প্রায় পাঁচ কোটি টাকা। এই পাঁচ কোটি টাকার প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত যাচাই ও সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে তারা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।