Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জামালপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে চানাচুর দেওয়ার প্রলোভনে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জিয়াউল হক নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

 
সোমবার (৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. শহীদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
কারাদণ্ড পাওয়া জিয়াউল হক জেলার মাদারগঞ্জে উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের সন্তান।  
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি এলাকায় মনোহারী দোকানদার জিয়াউল হক চানাচুর দেওয়ার কথা বলে দোকানের পাশের একটি কক্ষে নিয়ে পাঁচ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করেন।  
এ ঘটনায় শিশুটির নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে সাক্ষ্যপ্রমাণে আসামির দোষ প্রমাণিত হয় এবং আদালত এ রায় দেন।  
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “রায়ে আমি সন্তুষ্ট। আমার মেয়ের ধর্ষনের বিচার পেয়েছি। যদিও আমি চেয়েছিলাম ফাঁসি হোক, তবে আদালত যে রায় দিয়েছেন, তাতেও আমি খুশি।”  

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল আমীন শামীম বলেন, “সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। রাষ্ট্রের পক্ষে আমি এ রায়ে সন্তুষ্ট।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।